• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ১৮:৩৪
অ+
অ-
নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক : শিক্ষা উপদেষ্টা

দেশের নন-এমপিওভুক্ত শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ বিষয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করতে লক্ষাধিক নন-এমপিও শিক্ষাকর্মীর সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সরকার ধারাবাহিকভাবে নীতিমালা সংস্কার ও অগ্রগতি যাচাই করছে।

শিক্ষা উপদেষ্টা সব রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের উদ্দেশে বলেন, শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। একটি উন্নত ও জ্ঞান-নির্ভর দেশ গঠনে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

বিজ্ঞাপন

বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।

এসময় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্তকরণ প্রক্রিয়া, এর নীতিমালা, বাস্তবায়ন কৌশল ও সরকারের চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ভুল তথ্যে প্রাথমিকের বই বিতরণ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অধিদপ্তরের

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২০ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়