• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৫, ২২:২৮
অ+
অ-
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও ) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে গভর্নিং বডি সদস্যদেরকে অবহিত করেন। সংশোধিত আইনে গৃহকর্মী, কৃষি শ্রমিক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদেরকে শ্রম আইনের আওতায় আনা হয়েছে বলে জানান। 

বর্তমান সরকার গভর্নিং বডিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করেছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য দেওয়ার শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও কর্মক্ষেত্রে সহিংসতা, হয়রানি ও শিশু শ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান সংযোজিত হয়েছে। সংশোধনীতে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার বিধানও রাখা হয়েছে।

শ্রম উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করেছে যার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সব মৌলিক কনভেনশন সমর্থন করল। শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা সব মামলা বিগত এক বছরে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান। 

আগামী বছরের মার্চে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ন্যায়বিচার ফোরাম আয়োজন করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

বিজ্ঞাপন

অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় শ্রম সচিব ড মো. সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

এসএইচআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এম সাখাওয়াত হোসেনঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু