• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশের এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ০০:১৭
অ+
অ-
পল্লবীতে ককটেল বিস্ফোরণে পুলিশের এএসআই আহত

রাজধানীর পল্লবীতে নাশকতাকারীদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে মো. নুর ইসলাম নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। তাদের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই মো. নুর ইসলাম আহত হন। আহত এএসআই নুর বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ : শ্রম উপদেষ্টা
সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে গেল চশমাও
রামপুরায় ভিক্টর ক্লাসিক বাসে আগুন

তিনি আরও বলেন, ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ এই ধরনের হীন দুষ্কৃতকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশকে জানাবেন।

বিজ্ঞাপন

এমএসি/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশবোমা হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন