• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ধর্ম উপদেষ্টা

দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৯
অ+
অ-
দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত ওলামাদের পক্ষ থেকে আসা প্রয়োজন।

বিজ্ঞাপন

শনিবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। 

আরও পড়ুন
তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই, ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া
‘প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত’
আমাদের ভবিষ্যৎ একসঙ্গে গড়ে তুলতে হবে

বিজ্ঞাপন

তিনি আলেমসমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমাননির্ভর কথা বলা হতে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা জোগাবে, নতুন আলোর দিশা দেবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়আ ফ ম খালিদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন : ধর্মমন্ত্রী

আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন : ধর্মমন্ত্রী

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার : ধর্মমন্ত্রী

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার : ধর্মমন্ত্রী

হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী

হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী