বিজ্ঞাপন

সেটেলমেন্ট কর্মকর্তা এনায়েতুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সেটেলমেন্ট কর্মকর্তা এনায়েতুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমান নিজের নামে এক কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং এর মধ্যে ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।

সূত্র জানায়, এনায়েতুর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে এক কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫১২ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিন্তু যাচাইয়ে দেখা যায়, তার নামে এক কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬৬২ টাকার সম্পদ পাওয়া যায়। অর্থাৎ ঘোষিত সম্পদের তুলনায় ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদ গোপনের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে এক কোটি ৯৯ হাজার টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরএম/এমজে

বিজ্ঞাপন