• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই : পররাষ্ট্র উপ‌দেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
অ+
অ-
কামালকে প্রত্যর্পণের অফিসিয়াল তথ্য নেই : পররাষ্ট্র উপ‌দেষ্টা

ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জা‌নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে- এ ধরনের কোনো তথ‌্য নেই বলে জা‌নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

বিজ্ঞাপন

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’- শীর্ষক সেশনে এ কথা বলেন উপদেষ্টা।

আরও পড়ুন
আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণের শুরু হবে : প্রেস সচিব

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসাদুজ্জামান খান কামালের বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই। আমরা সবাই জানি, তিনি ভারতে আছেন। কিন্তু লিখিতভাবে সেটা আমাদের কখনও জানানো হয়নি। তাকে দিয়ে যে প্রত্যার্পন শুরু হবে, এমন কোনো তথ্য আমার কাছে নেই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে ভারত আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করবে। তিনি ইঙ্গিত দেন, শুরুটা হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে, এরপর শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ করবে ভারত।

আরও পড়ুন
অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশি চাপ নেই
আগের চিঠির উত্তরই পাইনি, এবারের চিঠির উত্তর পাব : পররাষ্ট্র উপদেষ্টা  

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠায়।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ডিসেম্বরেও শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।

এনআই/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধপ্রেসক্লাবপররাষ্ট্র মন্ত্রণালয়রাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার