• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জুরাইনের দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৫, ২১:৪০
অ+
অ-
জুরাইনের দুর্বৃত্তদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শরীয়তপুর জেলার রাজৈর থানার মন্টু শেখের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই মো. সম্রাট বলেন, পাপ্পু সিএনজিচালিত অটোরিকশা চালান। পরিবার নিয়ে থাকেন জুরাইন মিষ্টির দোকান এলাকায়। সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে জুরাইন গ্যাস পাইপ কনকর্ড স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পরে আদ-দ্বীন হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সম্রাট আরও বলেন, এলাকায় শুনেছি কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন তারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানি না।

নিহত যুবকের বন্ধু মো. সানি জানান, বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। সেই ঘটনার জের ধরে আজ গুলি করতে থাকতে পারে। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন,গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুনিহতঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা