• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এনসিপির আহ্বায়কের সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৫, ২২:০২
অ+
অ-
এনসিপির আহ্বায়কের সঙ্গে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে তারা সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন। দলের দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া অতিথিদের স্বাগত জানান। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নেদারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস