• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫
অ+
অ-
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন– মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা ওয়ারী বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে মহাসড়কের উপর কয়েকজন অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। ঐ সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টার সময় ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের কোমরের পেছনে লুকায়িত দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এমএসি/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরগ্রেফতারগোয়েন্দা শাখা ডিবিপুলিশঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসপরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রান্তিক খামারিদের রক্ষায় পোলট্রি অ্যাসোসিয়েশনের ৬ দাবি

প্রান্তিক খামারিদের রক্ষায় পোলট্রি অ্যাসোসিয়েশনের ৬ দাবি

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার