• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৩ ঘণ্টা ধরে বন্ধ শিক্ষাভবন মোড়, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০
অ+
অ-
৩ ঘণ্টা ধরে বন্ধ শিক্ষাভবন মোড়, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ দাবিতে ৩ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজটের। আর অবরোধ ঘিরে অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষাভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রাখা হয়েছে জলকামান এবং রায়টকারও। 

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা পুরো মোড় জুড়ে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে তারা দ্রুত অধ্যাদেশের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  

তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে কালক্ষেপণের ফলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। 

আরও পড়ুন
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ
সাজসজ্জার নামে রাষ্ট্রের ক্ষতি, দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি হামিদ
কমছে পুলিশে ভরসা, আত্মরক্ষায় হাতে উঠছে হকিস্টিক-ইলেকট্রিক শকার

বিজ্ঞাপন

রবিউল ইসলাম নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা বারবার জানিয়েছি, আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরীক্ষা–নিরীক্ষা চলছে, সেটা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত হতো। আমরা দাবি নিয়ে রাজপথে নেমেছি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

স্মৃতি আক্তার নামের ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা, ক্যারিয়ারসহ সবকিছুতে অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায় যে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত