• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আজ বিশ্বে সর্বোচ্চ বায়ুদূষণ ঢাকায় 

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২
অ+
অ-
আজ বিশ্বে সর্বোচ্চ বায়ুদূষণ ঢাকায় 

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে এক নম্বরে আছে ঢাকা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। 

২৬০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে মিশরের কায়রো, ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, ২৩৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা এবং ২০২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর। সবকটি শহর বায়ুমান সূচকে ‘খুবই অস্বাস্থ্যকর’। 

আরও পড়ুন
বায়ুদূষণ রোধে স্কুল-কলেজে বর্জ্য ও পাতা পোড়ানোতে কঠোর নিষেধাজ্ঞা
ভয়াবহ বায়ুদূষণ: দিল্লিতে সরকারি-বেসরকারি কর্মীদের হোম অফিস চালু
সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান

বিজ্ঞাপন

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বায়ু দূষণরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতলো ডিবিএল সিরামিকসের টাইলচক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার : জুবাইদা রহমান

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ