• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬
অ+
অ-
রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন মো. রফিক (৬৩), মোসা. শামসুন্নাহার মুন্নি (৪০) ও রাসনা আক্তার (৪২)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগের একটি অভিযানিক দল।

বিজ্ঞাপন

অপরদিকে, রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. শামসুন্নাহার মুন্নিকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। 

পরে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেপ্তার করে ডিবি গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

তিনি আরও বলেন, গ্রেপ্তাররা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তার ইয়াবা বিক্রির উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

বিজ্ঞাপন

এমএসি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত