• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০২৫, ১৫:১১
অ+
অ-
নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা এক সঙ্গে কাজ করেছি। সে জন্যে উনার সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করতে এসেছি।’

তিনি বলেন, ‘উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি।’

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইলেক্ট্ররাল ইনকয়েরি কমিটির যে ডেপ্লায়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবেন বলে আশ্বাস্ত করেছেন।‘এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি।’

আরও পড়ুন
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিইসি
আরপিওতে ডাকযোগের ব্যালট গণনাসহ যুক্ত হলো বিচারিক ক্ষমতা
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ২ লাখ ৭৪ হাজার

এর আগে,  ইসি থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। 

বিজ্ঞাপন

দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। 

গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে।

এমএইচডি/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনপ্রধান বিচারপতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি