• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২
অ+
অ-
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) নগরের বন্দর থানার বরখান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইনুল আলম প্রকাশ ডিউক দক্ষিণ মধ্যম হালিশহরের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ মহানগরের সল্টগোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মহিউদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে মহিউদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আইনুল আলম ওরফে ডিউককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাবচট্টগ্রামের খবরমামলাগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা