• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০১
অ+
অ-
১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। 

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

সাতকানিয়ার বাসিন্দা এনি আক্তার (৩০) জন্ম দিয়েছেন এই পাঁচ সন্তান। 

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর ১০ বছর কেটে গেলেও তার কোনো সন্তান হচ্ছিল না। পরে তিনি রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির শরণাপন্ন হন।

বিজ্ঞাপন

ডা. ফরিদা ইয়াসমিন সুমি এই দম্পতিকে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশনের (আইইউআই) পরামর্শ দেন। এই পদ্ধতি অবলম্বন করেই প্রথম মাসেই সাফল্য পান তারা।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই পাঁচ সন্তানের জন্ম হয়। মা ও নবজাতকরা স্বাভাবিকভাবেই সুস্থ আছেন।’ তবে সতর্কতার জন্য নবজাতকদের বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

তিনি আরও জানান, জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি।

বিজ্ঞাপন

আরএমএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা