• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

এবার উপদেষ্টার দরজার সামনে মাইক দিয়ে স্লোগান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:০০
অ+
অ-
এবার উপদেষ্টার দরজার সামনে মাইক দিয়ে স্লোগান

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অংশ নেওয়া মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবার উপদেষ্টার দরজার সামনে বসে পড়েছেন। বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক দিয়ে এবার ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের বের হওয়ার দরজায় বসে তাদের দাবির কথা জানাচ্ছেন। কেউ কেউ হ্যান্ডমাইক নিয়ে সরাসরি দরজা বরাবর জিও চাই, জিও চাই, জিও চাই— স্লোগান দিচ্ছেন।

উপদেষ্টা ও সচিবের নিরাপত্তা বিবেচনায় তার একান্ত সচিবের রুমে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে রয়েছেন। এছাড়া উপদেষ্টার নিরাপত্তায় একান্ত সচিবের রুমে অবস্থান করছেন পুলিশের ডিসি জহিরুল ইসলাম। মন্ত্রণালয়ের নিচেও মোতায়েন করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
পদত্যাগ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, উপদেষ্টা তাদের বলেছিলেন, সোমবার জিও করা হবে। কিন্তু তারা (বিক্ষোভকারীরা) সেটা মানছেন না। উপদেষ্টা মহোদয় এবং সচিব ভিতরেই রয়েছেন।

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।

বিজ্ঞাপন

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সচিবালয়বিক্ষোভঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ