• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

রাজস্ব কর্মকর্তার ওপর হামলা : দুই ভাড়াটে হামলাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮
অ+
অ-
রাজস্ব কর্মকর্তার ওপর হামলা : দুই ভাড়াটে হামলাকারী গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কাজী মো. ইমন হোসেন (২৩) ও মো. সুজন (২৪)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন এবং পলাতক একজনসহ মোট তিনজন হামলার ঘটনায় জড়িত। কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার জন্য তাদের ভাড়া করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর ডবলমুরিং থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়। মামলা হওয়ার পরই মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বান্দরবানের সিকদারপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও জানা যায়, একজন ব্যক্তির নির্দেশে তারা এ হামলা চালায়। হামলার সময় সেই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করা হয়। কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। ঘটনার তৃতীয় পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাহবুব আলম খান ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার দুজনের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের পূর্বশত্রুতা ছিল না। তারা মোট তিনজন অন্য একজনের ভাড়ায় কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করেছে। হামলাকারী একজন এবং পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী