• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না : চসিক মেয়র 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯
অ+
অ-
কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না : চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা যখন চট্টগ্রামে সভা করছি, ঢাকার আট নম্বর আসনের ওসমান হাদি হয়তো আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তফসিল ঘোষণার পরপরই যারা বলেছিল নির্বাচন হতে দেওয়া হবে না, তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে। যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নানান অপকর্মের মাধ্যমে নির্বাচন ব্যাহত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। এসব করে কেউ পার পাবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয়। কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) নগরের কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে মহানগর বিএনপির উদ্যোগে ৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। 

আরও পড়ুন
হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানালেন ঢামেক পরিচালক
হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে
ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে

বিজ্ঞাপন

মেয়র বলেন, তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশ পরিচালনা করেছে। তাই অভিজ্ঞতার জায়গা থেকে বিএনপিই জনগণের রাষ্ট্র পরিচালনার যোগ্য দল।

সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, আমি চসিকের নানা কার্যক্রম তার কাছে তুলে ধরেছি। স্মার্ট ফ্যামিলি কার্ডের কথা বললে তিনি বলেছেন, গরিব, দুঃস্থ, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো রাজনৈতিক পরিচয় নির্বিশেষে এই সুবিধার আওতায় আসতে হবে। তারেক রহমানের উদার মানসিকতা এখানেই প্রকাশ পায়। তিনি কৃষক ও কৃষিকার্ড নিয়েও নির্দেশনা দিয়েছেন।

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্মরণ করে মেয়র বলেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে। স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরচট্টগ্রাম সিটি কর্পোরেশনরাজনীতিবিদআজকের ব্রেকিং নিউজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি