• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

৫ দিন দেশজুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া, ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ২১:২৪
অ+
অ-
৫ দিন দেশজুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া, ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকলেও আবহাওয়ার সামগ্রিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

আজ প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে দেশের বিভিন্ন জায়গায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ ডিসেম্বরও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালবেলায় কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিনে (১৪ ডিসেম্বর) সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

চতুর্থ দিন অর্থাৎ ১৫ ডিসেম্বরও দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা আছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

পঞ্চম দিনে (১৬ ডিসেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াবৃষ্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী কয়েকদিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী কয়েকদিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা