• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২
অ+
অ-
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

জেলা পুলিশ সূত্র জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেন বলেন, অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরএমএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় হত্যা, গ্রেপ্তার ১

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

দোহাজারীতে প্রতিবেশীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল