• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

নাশকতা মামলায় যমুনা অয়েলের সিবিএ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫
অ+
অ-
নাশকতা মামলায় যমুনা অয়েলের সিবিএ নেতা কারাগারে

যমুনা অয়েল কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুবকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (শনিবার) তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ। এদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ডিবি গ্রেপ্তারের পর ইয়াকুবকে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। পরবর্তীতে সেপ্টেম্বরে হওয়া জুলাই আন্দোলনের একটি মামলায় ইয়াকুবকে আদালতে সোপর্দ করা হয়।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারপুলিশবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন