• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকায় প্রবেশমুখে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১
অ+
অ-
ঢাকায় প্রবেশমুখে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন-রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপ-পরিচালক শামীম আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন
হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক
এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
ওসমান হাদিকে গুলি : ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

বিজ্ঞাপন

তিনি জানান, যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ০৬ নম্বর টোল প্লাজার ০৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি চৌকস টিম বাসটির ভেতর থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা সরাসরি রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি হয়ে বান্দরবান ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত।

বিজ্ঞাপন

এ ঘটনায় ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি বাস টিকিট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরগ্রেফতাররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

কালিয়াকৈরে জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা