• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫
অ+
অ-
৩০০ ফিটে গাছ লাগাল বিএনপি

স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এসব গাছ লাগানো হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সবার আগে বাংলাদেশ ব্যানার টানানো পিকআপে রাখা গাছগুলো পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুপাশে লাগাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ২৫ ডিসেম্বর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর সমাগম হয় ৩০০ ফিট এলাকায়। ফলে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতায় নামে দলটি। 

আরও পড়ুন
এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নির্বাচন কমিশনে তারেক রহমান
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিজ্ঞাপন

এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ওই সময় ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন তিনি। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রম সম্পন্ন করে বিএনপি। 

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।

এমআরআর/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান