• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪
অ+
অ-
বাণিজ্য মেলায় শাটল বাস সার্ভিস শুরু ১ জানুয়ারি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত যাত্রী সাধারণের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এবারও শাটল বাস সার্ভিস চালু করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। 

বিজ্ঞাপন

৩০তম এই মেলা উপলক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে এই শাটল বাস সার্ভিস চালু হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও সাশ্রয়ী ভাড়ায় মানসম্মত পরিবহন সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাটল বাস সার্ভিস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

যাত্রীসেবাকে আরও সহজ করতে এবার অনলাইন ও অফলাইন– দুই মাধ্যমেই টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত কাউন্টার ছাড়াও বিআরটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট সংগ্রহের ঠিকানা : www.brtc.gov.bd।

ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে শাটল বাস চলাচল শুরু করবে। নির্ধারিত স্টপেজগুলো হলো– কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে)। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।

আরও পড়ুন
লন্ডনে বাংলাদেশ হেরিটেজ উইকেন্ড ও ট্রেড ফেয়ার অনুষ্ঠিত
এক ছাদের নিচে মিলবে ৮ দেশের সেরা পণ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

বিজ্ঞাপন

ভাড়ার তালিকা অনুযায়ী, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি–ভোগড়া বাইপাস–মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এমএইচএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাণিজ্যবাণিজ্য মেলাবিআরটিসিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

ভুটান‌কে পানগাঁও বন্দর ব্যবহা‌রের প্রস্তাব বাংলা‌দে‌শের

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ

সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ