• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

মুগদায় পুলিশের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪
অ+
অ-
মুগদায় পুলিশের সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থানার মান্ডার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার।

কামরুল হাসানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে। তার বাবার নাম নূর মিয়া।

আরও পড়ুন
হাদি হত্যাকাণ্ড : মূল আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকিউরিটি গার্ড দগ্ধ, বার্নে ভর্তি

বিজ্ঞাপন

শিশির কুমার কর্মকার জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে চলে যান। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন। বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

বিজ্ঞাপন

এসএএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিঢাকা সিটিরাজধানীর খবরমরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থী নিহত

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে