• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাড়ে ২০ লাখ পিস কম্বল বিতরণ করল সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৬, ১৬:১৮
অ+
অ-
সাড়ে ২০ লাখ পিস কম্বল বিতরণ করল সরকার

দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রথম পর্যায়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যা শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ করা হচ্ছে বলেও সরকারের তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এসএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারশীত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

নৌপথে বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই : প্রতিমন্ত্রী রাজিব

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ