• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪২
অ+
অ-
ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ফাইল ছবি

রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত