• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সড়ক উন্নয়নে এক হাজার ৯৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ২২:৪১
অ+
অ-
সড়ক উন্নয়নে এক হাজার ৯৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বড় অঙ্কের ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য মোট ১ হাজার ৯৮ কোটি ৯১ লাখ ২১ হাজার ২১৩ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের অধীনে বেশ কয়েকটি প্যাকেজের অনুমোদন দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এর মধ্যে প্যাকেজ-১-এর আওতায় জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পের (এন–৪ ও এন–৬) প্রকৌশলগত উন্নয়নের জন্য ২২২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা ব্যয় করা হবে।

একই প্রকল্পের প্যাকেজ-৩-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অগ্রাধিকারভিত্তিক পূর্ত কাজের জন্য ১৮৮ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৯০৭ টাকা এবং পরামর্শক সেবার জন্য ৩৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ২৩ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের জন্য চারটি পৃথক প্যাকেজে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে– প্যাকেজ-পিডব্লিউ-০৩-এর জন্য ১৪০ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৬৬১ টাকা, প্যাকেজ-পিডব্লিউ-০৪-এর জন্য ১৫২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২৫১ টাকা, প্যাকেজ-ডব্লিউপি-০৫-এর জন্য ১৩৯ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৪৪৩ টাকা এবং প্যাকেজ-ডব্লিউপি-০৬-এর জন্য ১২০ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৭০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

পরিকল্পিত এই উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে সংশ্লিষ্ট জেলাগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড ও সড়ক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এমএম/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সালেহউদ্দিন আহমেদসচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর

৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর