• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চাপ-প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না : ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
অ+
অ-
চাপ-প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না : ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) সীতাকুণ্ড ডিগ্রি কলেজে আয়োজিত এই সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ অনুসরণ করতে হবে।

তিনি বলেন, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও ভোটগ্রহণকারী কর্মকর্তারাই নির্বাচনের মূল ভরকেন্দ্র। তাদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষ আচরণের ওপরই একটি নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা নির্ভর করে। তাই কোনো ধরনের চাপ, প্রভাব বা প্রলোভনে কাছে নতি স্বীকার করবেন না।

সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৪ আসনের রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশকে কিছু দেওয়ার সুযোগ সবার জীবনে আসে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে। তিনি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।

সভায় গণভোট সংক্রান্ত বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের স্পষ্ট ধারণা থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে গণভোট বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জনের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার প্রায় দুই হাজার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

এমআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক