• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:০৬
অ+
অ-
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে : সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনের প্রতি তাদের সর্বোচ্চ আস্থার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং শেষে তিনি এসব কথা জানান। 

আগামী নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে ইসি। তবে রাষ্ট্রদূতদের এই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি করেছিল ইসি।

সিইসি বলেন, বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ আস্থা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হয়।

বিজ্ঞাপন

সিইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

এসআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক