• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ১৬:০৫
অ+
অ-
সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয়।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন

তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ‍্যাম্পিয়নশিপ-এ আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

এমএসআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যমুনা ছাড়লেন ড. ইউনূস

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস

পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস