• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:১০
অ+
অ-
ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে, ভারতীয় কর্মকর্তা বা তা তাদের পরিবার বিপদে আছে।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুন
৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা পৌনে ৮ লাখ
সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে : রিজওয়ানা হাসান
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শঙ্কা নেই। আর সংকেত কী- আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মীদের পরিবারকে যেকোনো সময় চলে যেতে বলতেই পারে।

তিনি বলেন, তারা কেন এটা করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে। এ রকম একটি ঘটনাও ঘটেনি। আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে, অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে- হতে পারে। কিন্তু আমি আসলে এর মধ্যে সঠিক কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।

তৌহিদ হোসেন বলেন, তবে আমি এটাকে এভাবে বলব- তারা যদি তাদের পরিবার-পরিজনকে ফেরত নিতে চান, এ ব্যাপারে আমাদের তো কিছুই করার নেই। নিতেই পারেন। সার্বিকভাবে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি আগের দিকে তাকাই, যখন নির্বাচন হতো- মাঝখানে তো অনেকদিন নির্বাচন হয়নি- নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু মারামারি, ধাক্কাধাক্কি সবসময়ই হতো। এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না।

বিজ্ঞাপন

কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা বিপদে আছেন- এ রকম কোনো কথা আমাদের জানানো হয়নি।

এনআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মো তৌহিদ হোসেনপররাষ্ট্র মন্ত্রণালয়অন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের