• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৪০
অ+
অ-
লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় ইরফানুল ইসলাম চুহিম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ডায়েবিটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দফাদার পাড়ার প্রবাসী নাছির উদ্দিন গুরা মিয়ার ছেলে। এ ঘটনায় সিমেন্ট মিক্সার ট্রাকটি স্থানীয়রা আটক করে রেখেছে।  

আরও পড়ুন
সরকারে যে আসুক, চীন-বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে : ড. ইউনূস
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪

বিজ্ঞাপন

স্থানীয়ারা জানান, চুহিম আমিরাবাদ স্টেশন থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় লোহাগাড়া ডায়েবেটিক হাসপাতালের সামনে পৌছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির সিমেন্ট মিক্সিং ট্রাক মোটরসাইকেলটি ওভারটেকের চেষ্টা করে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে মাথার মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলেই চুহিমের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরএমএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক

বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক