দুদকের ৫০ উপসহকারী পরিচালক পদের চূড়ান্ত ফল প্রকাশ

উপসহকারী পরিচালক পদে ৫০ জনের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ ফেব্রুয়ারি) দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ও সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান সই করা বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে রোল নম্বর প্রকাশ করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের প্রাক-পরিচয় যাচাইয়ে সন্তোষজনক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে সুপারিশকৃত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরএম/জেডএস