বিজ্ঞাপন

সুষ্ঠু নির্বাচন সমর্থনে ইইউ-কমনওয়েলথ মিশনের সঙ্গে কাজ করছে কানাডা

সুষ্ঠু নির্বাচন সমর্থনে ইইউ-কমনওয়েলথ মিশনের সঙ্গে কাজ করছে কানাডা

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সঙ্গে কাজ করছে কানাডা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

কানাডা হাইকমিশন জানায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সঙ্গে কাজ করছে কানাডা।

বার্তায় আরও বলা হয়েছে, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কানাডা একটি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক কণ্ঠস্বর প্রকাশের অধিকারকে সমর্থন করে।

এনআই/এসএসএইচ