• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত তাসলিমা : মানবিক সাহায্যের আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫
অ+
অ-
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত তাসলিমা : মানবিক সাহায্যের আবেদন

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হতদরিদ্র তসলিমা বেগমের (৩৫) চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন।

বিজ্ঞাপন

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন তাসলিমা বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্বামী জহিরুল ইসলাম।

জহিরুল বলেন, চিকিৎসার জন্য মেডিকলে মেডিকলে ঘুরতে ঘুরতে আমার চাকুরি চলে গেছে। বেকারাবস্থায় বর্তমানে আর্থিক সংকটের কারণে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে পারছি না। তবে, চিকিৎসা না করলে তাকে বাঁচাতেও পারবো না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারে।

এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় তাসলিমার চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।

বিজ্ঞাপন

ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে তাসলিমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

তাসলিমা মনোহরগঞ্জ উপজেলার হাঁড়িয়া হোসেনপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চিকিৎসকদের ভাষ্যমতে, দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত তিনি। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো তাসলিমার পরিবারের পক্ষে মোটেও সম্ভব নয়। এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্বামী জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের ঠিকানা : জহিরুল ইসলাম, মোবাইল নম্বর- ০১৭৮৪১৮৬৮৬৮ 

আরএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্যান্সারমানবিক পোস্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ক্যান্সার রোগী

ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ক্যান্সার রোগী

এক পায়ে ভর করেই চলছে বাছিরের জীবনযুদ্ধ

এক পায়ে ভর করেই চলছে বাছিরের জীবনযুদ্ধ

শতাধিক শিক্ষার্থীর সঙ্গে ইফতার ও ঈদ উপহার বিতরণ

শতাধিক শিক্ষার্থীর সঙ্গে ইফতার ও ঈদ উপহার বিতরণ

কলকাতায় চিকিৎসাধীন সাংবাদিক জীমকে বাঁচাতে অর্থের প্রয়োজন

কলকাতায় চিকিৎসাধীন সাংবাদিক জীমকে বাঁচাতে অর্থের প্রয়োজন