• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনী সহিংসতার বিষয়ে টিআইবির রিপোর্ট, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯
অ+
অ-
নির্বাচনী সহিংসতার বিষয়ে টিআইবির রিপোর্ট, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা (সাংবাদিক) টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে। টিআইবির রিপোর্ট আমি না করব না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এতে ভোট কোনো চ্যালেঞ্জ মনে করছেন কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবির রিপোর্ট আমি না করব না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাত হয়েছে, নিজেদের ভেতর হচ্ছে, আপনাদের নিজেদের ভেতর মারামারি শুরু করে দিলে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি যাইতে যাইতেই তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে। দু’চারটা যে হচ্ছে না তা না। কিন্তু অন্য যেকোনোবারের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী। আগের নির্বাচনের সঙ্গে যদি তুলনা করেন, আমি বলব আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো।

বিজ্ঞাপন

আরও পড়ুন
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সহিংসতা বাড়ছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে। জনগণকে ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন এক ভাই আরেক ভাইকে একটু কথা বললেই সহ্য করতে পারে না, সবাইকে ধৈর্য বাড়াতে হবে।

৫ আগস্টের পরে সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে। উপকূলীয় অঞ্চলে ভোটকেন্দ্র কোনোভাবে প্রভাবিত হবে কি না– জানতে চাইলে উপদেষ্টা বলেন, সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে বক্তব্য সঠিক নয়। সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেলে এত ট্যুরিস্ট যেতে পারত না। সুন্দরবন আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহু অস্ত্র উদ্ধার হয়েছে।

সহিংসতার ঘটনা নির্বাচনে চ্যালেঞ্জ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসমুখর হবে। সবার সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক দেওয়া হয়।

এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়জাহাঙ্গীর আলম চৌধুরীনির্বাচনসংসদ নির্বাচনটিআইবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

‘কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয়’

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাবেক উপ-পুলিশ কমিশনার কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে

সরানো হলো নৌ পুলিশের প্রধানসহ পাঁচ কর্মকর্তাকে