ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সন্ধ্যা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫০ শতাংশ।
• আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এমএইচএন/এনএফ