বিজ্ঞাপন

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে রাজারবাগে ডিবির অভিযান

অ+
অ-
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে রাজারবাগে ডিবির অভিযান

রাজধানীর রাজারবাগে সরকারি কোয়ার্টারে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এ অভিযান শুরু করে ডিবি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে রাজারবাগে সরকারি কোয়ার্টারে একটি ভবনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।

এমএসি/এমজে