বিজ্ঞাপন

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

অ+
অ-
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ বছর একুশে পদকের জন‍্য ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত দলের নাম ঘোষণা করেছে। এর মধ্যদিয়ে এই প্রথম কোনো রক ব‍্যান্ড কোনো জাতীয় পুরস্কারের জন‍্য বিবেচিত হলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যে ফরিদা আক্তার ববিতা, চিত্রকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, বাংলাদেশের স্থাপত্যচর্চাকে ভিন্নমাত্রায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরুপ স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে কিংবদন্তি ভূমিকা রাখায় আইয়ুব বাচ্চু, নাচের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আনায় অর্থী আহমেদ, পালাগানের জন‍্য ইসলাম উদ্দিন পালাকার, যায়যায় দিন ম‍্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করার জন‍্য সাংবাদিকতায় শফিক রেহমান, গণিত অলিম্পিয়াড এবং তরুণদের মধ‍্যে গণিত চর্চা প্রসারের জন‍্য শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশের ভাস্কর্য শিল্পে অনন্য অবদানের জন‍্য তেজস হালদার যস এবং হার্ড রক মিউজিকে যুগান্তকারী অবদানের জন‍্য ওয়ারফেজ।

এমএসআই/এসএম