বিজ্ঞাপন

জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন ইস্যুতে সুপারিশ দিতে কমিটি গঠন

অ+
অ-
জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন ইস্যুতে সুপারিশ দিতে কমিটি গঠন

জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিকে কমিটির প্রধান করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

কমিটিতে সদস্য করা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা- এর হিসাব মহানিয়ন্ত্রককে (সিজিএ)।  

বিজ্ঞাপন

এ কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। 

এসএইচআর/এমজে