শিল্পাঞ্চলে বিশেষ ছুটির বিপরীতে সাপ্তাহিক ছুটি কর্মদিবস করা যাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি বহাল থাকলেও ওই ছুটির সমন্বয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি তারিখে নির্বাহী আদেশে দেশব্যাপী সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি তারিখের বিশেষ ছুটি বহাল থাকবে।
তবে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে স্ব স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি তারিখের পর সুবিধাজনক যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে কর্মদিবস ঘোষণা করতে পারবে।
এসএইচআর/এমজে