ঢাকায় সস্ত্রীক সিনাবন ও ডোমিনোজ উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খাদ্য ফ্র্যাঞ্চাইজি সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, ঢাকায় তিনি ও তার স্ত্রী ডিয়ান ডাও একসঙ্গে সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন ফ্র্যাঞ্চাইজগুলো শুধু খাবার নয়, বরং আমেরিকান ব্যবসায়িক দক্ষতা ও মানদণ্ড বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিগুলো আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, এসব ফ্র্যাঞ্চাইজি একদিকে যেমন বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি করছে, অন্যদিকে তেমনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। এর ফলে দেশে ও বিদেশে উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হচ্ছে।
এনআই/এমজে