ভোটের শুরুতেই আমরা কার্যক্রম পরিদর্শন করেছি : ইইউ পর্যবেক্ষক প্রধান

ভোট অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন শেষে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ইভার্স ইজাবস বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। বাংলাদেশে এবারের ভোট সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ হবে বলে প্রত্যাশা করি। ভোটের শুরুতেই আমরা কার্যক্রম পরিদর্শন করেছি।
তিনি জানান, সারা দেশে আমাদের ২০০ পর্যবেক্ষক ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন করবেন।
এনআই/এএ