পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
তাসনিম জারা বলেন, পোলিং এজেন্ট যারা আছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে। এজেন্টদের পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন সঙ্গে নিলে ব্যবহার করতে পারবে না। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে।
নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম জারা।
এনআই/জেডএস