বিজ্ঞাপন

ঢাকা-৮ : এক কেন্দ্রের ফল বাকি, ৫২৩৯ ভোটে পিছিয়ে পাটোয়ারী

অ+
অ-
ঢাকা-৮ : এক কেন্দ্রের ফল বাকি, ৫২৩৯ ভোটে পিছিয়ে পাটোয়ারী

আলোচিত ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে যাচ্ছেন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। এই আসনের আসন‌টির ১০৯ কেন্দ্রের মধ্যে ১০৮‌ কেন্দ্রের ফল ঘোষণা করেছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এতে ৫২৩৯ ভোটে এগিয়ে আছেন মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ফল ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার জানান, মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি ভোট।

আর পোস্টাল ব্যালটে মির্জা আব্বাস পেয়েছেন ২৮১৪ ভোট, নাসীরুদ্দীন পাটোয়ারী পেয়েছেন ২৫৫৫ ভোট। সব মিলিয়ে ৫২৩৯ ভোটে পিছিয়ে আছেন পাটোয়ারী।

বিজ্ঞাপন

এআর/জেডএস