নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিসর

ঢাকার মিসর দূতাবাস, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার মিসর দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানান।
বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাস একইসঙ্গে বাংলাদেশের জনগণকে সংসদীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছে, যা বাংলাদেশের জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে।
মিসর নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী, যাতে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয় এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া যায়।
এনআই/জেডএস