• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১
অ+
অ-
শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি, যুবক আটক

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নতুন নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক ফখরুদ্দিন পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

বিজ্ঞাপন

তল্লাশিকালে তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী