• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩
অ+
অ-
সাতকানিয়া-লোহাগাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমীন। 

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর লোহাগাড়া ও সাতকানিয়ার পরিস্থিতি ‘ভয়াবহ’ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় ধানের শীষের কর্মী, সমর্থক ও নারীদের ওপর হামলা চালানো হচ্ছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটছে। বিএনপি সব সময় শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু প্রতিদিন এমন হামলা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে। 

আরও পড়ুন
ক্ষমতার ছায়ায় অনিয়ম, প্রতিবেদনে উন্মোচিত চট্টগ্রামের অন্দরের চিত্র
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ১০
ভোটাররা আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন : চট্টগ্রাম ডিসি

বিজ্ঞাপন

এ সময় তিনি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ এনে বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি দলীয় কর্মীর মতো আচরণ করেছেন।

এলাকার পরিবেশ শান্ত রাখার আহ্বান জানিয়ে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উদ্দেশে বলেন, তিনি চাইলে এলাকাকে অবৈধ অস্ত্রধারী ও বালু সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে পারেন। কিন্তু জামায়াত তাদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছে না বলে অভিযোগ করেন তিনি। এসময় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে নাজমুল মোস্তফা আমিন বলেন, জামায়াত দীর্ঘদিন ধরে এই আসনে নীল নকশার নির্বাচনের পরিকল্পনা করে আসছিল, যা ভোটের দিন প্রশাসনের সহায়তায় বাস্তবায়ন করা হয়েছে। তার অভিযোগ, ভোটের দিন বেলা ১১টার পর কেন্দ্রে নারী ভোটার ছাড়া কোনো পুরুষ ভোটারকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি ভোট গণনার সময় তাদের একজন এজেন্টের বিপরীতে প্রতিপক্ষের ২০ জন লোক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে বিজয়ী হন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা