পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান।
যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলে যান, আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।
উপদেষ্টা থাকাকালে কোনো পূর্ণতা বা অপূর্ণতা বা আফসোস থেকে গেছে এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ভালো-মন্দ মিলিয়েই।
এনআই/এসএম